শালিখায় ১৫০ গ্রাম গাঁজাসহ আটক এক
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
মাগুরার শালিখা থানা পুলিশ রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুয়াতপুর গ্রামের তিন রাস্তার মোড় থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০গ্রাম গাঁজা সহ রমেশ কুমার ঘোষ (৩৭) কে আটক করে।
আটক রমেশ ঘোষ শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের কুয়াতপুর গ্রামের রণজিৎ ঘোষের ছেলে।
শালিখা থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দীন বলেন, ৩ মার্চ রবিবার রাত দেড়টার দিকে শালিখা থানার পুলিশের এস আই লিটন হোসেন, এ এস আই লিটন গাজী ও সঙ্গীও ফোর্স নিয়ে কুয়াতপুর গ্রামের তিন রাস্তার মোড় থেকে ১৫০ গ্রাম গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।