শালিখায় ৮দলীয় ক্রিকেট টুনার্মেন্টের শুভ উদ্বোধন


শালিখায় ৮দলীয় ক্রিকেট টুনার্মেন্টের শুভ উদ্বোধন
মাগুরার শালিখা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ৮দলীয় ক্রিকেট টুনার্মেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩.৩০টায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী উপস্থিত থেকে এ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং স্বাগতিক দল উপজেলা অফিসার্স ক্লাব বনাম উপজেলা কলেজ একাদশের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ফারুক আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে ধারাভাষ্যকার ছিলেন মো: নাজমুল হুসাইন।