শীতের আগমনে নতুন ও পুরাতন কাপর বিক্রির ধুম


শীতের আগমনে নতুন ও পুরাতন কাপর বিক্রির ধুম
উত্তরের সীমান্ত ঘেষা জেলা নওগাঁর আত্রাই উপজেলায় শীতের হিমেল হাওয়া কিছুটা বেড়ে যাওয়ায় ফুটপাতে ও পুরাতন কাপড়ের দোকান গুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলা গুলোতে বইছে শীতের হিমেল হাওয়া। দিনভর শীতের আমেজ তেমন না থাকলে শেষ রাতে ও সকাল এবং সন্ধ্যায় গরম কাপড় হুডি সোয়েটার মাফলার মোজা কানটুপি চাদর জড়াতে বাধ্য করছে। শনিবার ৩০শে নভেম্বর উপজেলার বিভিন্ন দোকান গুলোতে দেখা মিলেছে শীত মোকাবিলার জন্য গরম কাপড় সোয়েটার মাফলার মোজা কানটুপি বিক্রির ধুম । উপজেলার বড় বিপনি-বিতান থেকে ফুট পাতের দোকান গুলতে চলে এসেছে বাহারি সব শীতের পোশাক। সরেজমিনে ঘুরে দেখা যায়,নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যেবিত্ত পরিবারের মানুষেরা ও শীত বস্ত্র কিনতে বিভিন্ন বিপনি-বিতান ও ফুটপাতের দোকনে ভিড় করছেন। পুরাতন কাপর বিক্রেতা মুনসুর আলি বলেন শীতের পুরাতন কাপর দামে সহজ লভ্য হওয়ায় চাহিদা বেড়েছে তবে বড়দের চেয়ে শিশুদের কাপড় বেশি বিক্রি হচ্ছে বলে জানান এ বিক্রেতা।