সপ্তাহব্যাপী পাটজাত পণ্য তৈরি প্রশিক্ষণের উদ্বোধন


সপ্তাহব্যাপী পাটজাত পণ্য তৈরি প্রশিক্ষণের উদ্বোধন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষে কুষ্টিয়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ফেয়ার এর সহযোগিতায় কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড তিতুমীর সড়কস্থ থানাপাড়ায় সপ্তাহব্যাপী পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণের আজ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুল ইসলাম, ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামানসহ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজ পারভীন। প্রশিক্ষণে ১ নং ওয়ার্ড এর ৩০ জন নারী অংশগ্রহণ করছেন।