সিদ্ধিরগঞ্জে ট্রাকচালক ইউনিয়ন নেতা নিহত ট্টাকচাপায়
অনলাইন নিউজ ডেক্স
নারায়ণগঞ্জের আন্ত:জেলা ট্রাকচালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন (৫০) ট্টাক চাপায় প্রাণ হারিয়েছেন।
রাস্তা পারাপারে সময় বুধবার (১৭ মে) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে নিহত হন তিনি। নাসিক ৫নং ওয়ার্ডের সাইলো এলাকার বাসিন্দা ছিলেন রতন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক রতনকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় চিটাগাংরোডস্থ সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখানে থাকা মানুষের কাছ থেকে জানতে পারি নিহত ব্যক্তি সড়ক পারাপারকালে ট্রাকচাপা প্রাণ হারিয়েছেন। সড়ক ফাঁকা থাকায় ঘাতক চালক দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।