সিরিয়ায় হামাসের কেন্দ্রীয় নেতাকে হত্যার দাবি ইসরাইলের


সিরিয়ায় হামাসের কেন্দ্রীয় নেতাকে হত্যার দাবি ইসরাইলের
ইসরাইলের বিরুদ্ধে রকেট হামলার জন্য দায়ী হামাসের এক ‘কেন্দ্রীয় নেতাকে’ হত্যার দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী। সোমবার ইসরাইলের অধিভুক্ত গোলান মালভূমির কাছে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বেইত জিন এলাকায় হাসান হাকাশাকে ‘নির্মূল’ করার দাবি করছে তারা। এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ‘গত কয়েক সপ্তাহে সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরাইলের দিকে হামাসের রকেট হামলার জন্য দায়ী অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাকাশা হামাসের সন্ত্রাসী সেলগুলোকে পরিচালনা করে আসছিলেন। এই সেলগুলো সিরিয়া থেকে ইসরাইলের ভূখণ্ডে রকেট ছুড়ছিল।’ এ বিষয়ে হামাসের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।