সীমান্তে শান্তি ছাড়া সম্পর্কের উন্নতি হবে না
অনলাইন নিউজ ডেক্স
ভারত-চীন সীমান্তে শান্তি না ফিরলে দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া মুশকিল বলে মনে করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেন, ২০২০ সালের এপ্রিল মাস থেকেই আমাদের সঙ্গে চীনের সম্পর্ক স্বাভাবিক নয়। সীমান্তে শান্তি না ফিরলে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। খবর এনডিটিভির।
বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, জাংনান (অরুণাচল প্রদেশের চীনা নাম) চীনের ভূখণ্ডের অংশ। চীন সরকার আইন মেনেই প্রশাসনিক প্রয়োজনে কিছু নাম পরিবর্তন করেছে। এটি চীনের সার্বভৌম অধিকার।
ভারতের প্রতিবাদ সত্ত্বেও চীন অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম পরিবর্তন করলে ভারত এর প্রতিবাদ জানালেও সিদ্ধান্তে অনড় থাকার বার্তা দিয়েছে চীন। অরুণাচলকে ভারতীয় ভূখণ্ড হিসেবে কখনোই স্বীকৃতি দেয়নি চীন। তাদের দাবি, উত্তর-পূর্ব ভারতের ওই প্রদেশ অধীকৃত তিব্বতের দক্ষিণ অংশ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বলেন, সীমান্তে শান্তি না ফিরলে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হবে না। ভারত-চীন সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে তাৎপর্যপূর্ণভাবে তিনটি ‘এম’-এর উত্থাপন করেন জয়শঙ্কর। তা হলো– মিউচুয়াল সেনসিটিভিটি, মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল ইন্টারেস্ট।
