সীমান্তে সংগ্রহ গাঁজা পাচার করতেগিয়ে আইনের জালে আটক


সীমান্তে সংগ্রহ গাঁজা পাচার করতেগিয়ে আইনের জালে আটক
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখারতে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আনার চ্যালেঞ্জ সামনে রেখে, র‍্যাপিড একশন এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল। ১৮ নভেম্বর শনিবার দিবাগত রাত ০০ :৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বিশ্বমোড়স্থ এলাকায় অভিযান পরিচালনা করে। মোঃ রিপন (২০), পিতা-মোঃ এরশাদ আলী, মাতা-মোছাঃ রাবেয়া খাতুন, সাং-মনাকষা সাতরশিয়া মান্নান মোড়, থানা-শিবগঞ্জ জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে ০৬ (ছয়) কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব। ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে পাইকারী ও খুচরা বিক্রি করতো। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত ও নজরদারি বৃদ্ধি করে। গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদরের বিশ্বরোড মোড়ে পূর্বপরিকল্পনা মোতাবেক সাধারণ যাত্রী বেশে বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। ঢাকা থেকে আগত একটি বাস থেকে উক্ত ব্যক্তি সন্দেহজনক ১টি বার্জারের প্লাস্টিকের বড় পট সাথে নিয়ে নামে। আভিজানিক দল টের পেয়ে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে, ১টি প্লাস্টিকের পটের ভিতরে লুকানো অবস্থায় ০৬ কেজি গাঁজা পায় । উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।