সুলতান’স ডাইনে পার্ট টাইম চাকরির সুযোগ, থাকছে দুপুরের খাবার ফ্রি


সুলতান’স ডাইনে পার্ট টাইম চাকরির সুযোগ, থাকছে দুপুরের খাবার ফ্রি

চাকরি দিচ্ছে সুলতান’স ডাইন। ‘ক্যাশিয়ার’ পদে পার্ট টাইম চাকরির সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১১ সেপ্টম্বের পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্যাশিয়ার (পার্ট টাইম)
পদের সংখ্যা: ৩টি

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক হলেই হবে। এক থেকে দুই বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে। এছাড়া ফ্রেশারদেরও আবেদনের জন্য উৎসাহিত করা হয়েছে।

বেতন: ৮০০০ থেকে ১০,০০০ টাকা।
সুযোগ সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল ও দুপুরের খাবার।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।