সোমালিয়ায় দুই মার্কিন নাবিক নিখোঁজ


সোমালিয়ায় দুই মার্কিন নাবিক নিখোঁজ
সোমালিয়ায় অভিযান পরিচালনার সময় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুই মার্কিন নাবিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নাবিকদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট এলাকায় নিখোঁজ ওই দুই নাবিক ‘বিভিন্ন মিশনে সহযোগিতা করছিলেন।’ সংক্ষিপ্ত ওই বিবৃতিতে নাবিকরা যখন নিখোঁজ হয়েছিল, তখন তারা কী করছিল সে সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সম্মান দেখিয়ে এ সময়ে আমরা আরও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করব না।