‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আ.লীগ অগ্রণী ভূমিকা পালন করবে’


‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আ.লীগ অগ্রণী ভূমিকা পালন করবে’
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করবে। জামায়াতে ইসলামীর কিছু ধর্মান্ধ-ফ্যাসিস্ট শক্তিকে দেশের মানুষ কখনই গ্রহণ করেনি, এবারো করবে না। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানহগর সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু এবং সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, গোলাম ফেরদ্দৌস জিল্লু, এমএ কুদ্দুস, হোসাইন জাহাঙ্গীর বাবুসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।