হরিণাকুণ্ডু’র ভায়না ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ


হরিণাকুণ্ডু’র ভায়না ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ১ নং ভায়না ইউনিয়নে ৩ হাজার ৬ শত অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থাকে দুপুর ১টা পর্যন্ত ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন তুষার তাদের হাতে চাল তুলে দেন। ইউনিয়ন পরিষদ সুত্রে জানাগেছে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের পক্ষ থেকে জনপ্রতি ১০ কেজি চাউল খাদ্যসামগ্রী পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার ও বুধবার (১৮ ও ১৯ এপ্রিল) হতদরিদ্র পরিবারের মাঝে প্রদান করা হবে। এসময়ে উপস্থিত ছিলেন, ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন তুষার, ট্যাগ অফিসার ও পল্লি সঞ্চয় ব্যাংকের হরিণাকুণ্ডু উপজেলা শাখার ব্যবস্থাপক মোঃ আরিফুজ্জামান, জোড়াদহ পুলিশ ফাঁড়ি ইনচার্জ রবিউল ইসলাম, ইউপি মেম্বার আব্দুল্লা আল মামুন, আক্তার হোসেন,আশির আলী,মোলাম উদ্দীন,শমসের আলী, ইউপি সকল কর্মকর্তা, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সুবিধাভোগীদের মাঝে এই উপহার বিতরণকালে ইউপি চেয়ারম্যান বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মনে। আসুন আমরা সকল ভেদাভেদ ভূলে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করি।