হাজারো নয়নের অশ্রুসিক্ত হয়ে চিরবিদায় নিলেন
অনলাইন নিউজ ডেক্স
নেহাল উদ্দিন শেখ
পুর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল বেলা ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে মরহুম নেহাল উদ্দিন শেখ এর মরদেহ আনা হয়,পরবর্তীতে সকলের প্রিয় স্যার কে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে কুষ্টিয়া সরকারি কলেজের কমনরুমে রাখা হয়,এখানে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে, এ সময় কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন ছাত্র -শিক্ষক সহ পরিচিত আত্মীয় স্বজন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ জন তাদের অকৃত্রিম বন্ধু মানবতার উজ্জ্বল নক্ষত্র প্রিয় মানুষ নেহাল উদ্দিন শেখ স্যারকে এক নজর দেখার জন্য জমায়েত হন,এ সময় উক্ত স্থানে এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়।এরপর বাদ জোহর মরহুমের ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় গোরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
মরহুমের জানাযা নামাজে প্রায় সহস্রাধিক লোকের সমাগম ঘটে,মরহুমের নামাজে জানাযার আগে তার সুযোগ্যা বড় ছেলে কুষ্টিয়ার মানুষের অতি আপনজন আমেরিকা প্রবাসী জয় নেহাল তার পিতার পক্ষ থেকে সকলের নিকট ক্ষমা চেয়ে নেন এবং সবার নিকট তার পিতার জন্য দোয়া চান,এসময় উপস্থিত সকলের চোখে অশ্রু টলটল করতে দেখা যায়।মরহুমের জানাযা নামাজে ইমামতি করেন থানাপাড়া ছয়রাস্তা মোড় জামে মসজিদের খতিব হাফেজ মওলানা আঃ খালেক , পরে তাকে সমাহিত করা হয় পিতা-মাতার কবরের পাশে, মরহুমকে কবরস্থ করার পরে উপস্থিত সকলে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন,এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা লিয়াকত আলী।এ সময় কান্নায় ভেঙে পড়েন মরহুমের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।এদিকে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে আজ বাদ জোহর পৌর কেন্দ্রীয় গোরস্থান মসজিদে, এ বিষয়ে মরহুমের বড় ছেলে আমেরিকা প্রবাসী জয় নেহাল সকলকে পিতার কুলখানি অনুষ্ঠানে উপস্থিত থেকে পিতার জন্য দোয়া কামনা করেছেন।
