মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০০ ছাড়াল। নতুন রোগী হাসপাতালে ভর্তি ২০ জন। বুধবার (২০ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন গত ২৪ ঘন্টার প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন।
এ জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ও স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন বিভিন্ন বয়সের ১০ পুরুষ ও ১০ জন নারী। এদের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি ১১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জন, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন করে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছে ৫২৪ জন রোগী। এদের মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৪৯৬ জন। বর্তমান এ জেলায় ২৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ও স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৫ পুরুষ ও ১৩ জন মহিলা রোগী ভর্তি রয়েছে বলে এ তথ্য জানিয়েছেন প্রতিবেদনে।