নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫)নামের এব নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ এপ্রিল) ভোররাতে উপজেলার বিপ্রবেলঘড়িয়া এলাকার বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিনে ২৩৬ নং রেল ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোক্তার হোসেন জানান, শুক্রবার ভোরে ঢাকাগামি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। তবে তার পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। সকালে স্থানীয় লোকজন বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিনে ২৩৬ নং রেল ব্রীজের ওপর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা সান্তারহার রেল পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত করে মরদেহটি পরিচয় সনাক্ত না হওয়া পর্যন্ত তাদের হেফাজতে রাখা হবে। পরিচয় সনাক্ত না হলে আইনি প্রক্রিয়া শেষে ওই নারীর দাফন সম্পন্ন করা হবে জানান তিনি।