এবার ঈদে মহাসড়কেও চলবে মোটরসাইকেল
অনলাইন নিউজ ডেক্স
আসন্ন ঈদুল ফিতরে মহাসড়কে মোটরসাইকেল চলাচলের ওপর কোনো বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে গত বছরের মতো এবারও পদ্মা সেতুতে মোটরসাইকেল চালাচল বন্ধ থাকবে।
পবিত্র ঈদুল ফিতর উদযাপন-২০২৩ উপলক্ষে রাজধানীর বনানীতে বিআরটির কার্যালয় আজ রোববার সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ তথ্য জানান।