জগন্নাথপুরে রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং চলমান রেখেছেন ইউএনও


জগন্নাথপুরে রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং চলমান রেখেছেন ইউএনও
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মনিটরিং করার জন্য ভোক্তার অধিকার আইনে বাজার মনিটরিং চলমান রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম। উপজেলা জুড়ে হোটেল- রেস্তুরা, মিষ্টির দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, প্লোট্রি বাজার, কাঁচা বাজার মনিটরিং করেন নির্বাহী কর্মকর্তা এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন থানার একদল পুলিশ। রবিবার (৯এপ্রিল) উপজেলার সব থেকে বড় ব্যবসায়ী বাজার রানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রয় অনুপযোগী হয়ে যাওয়া সত্ত্বেও অবহেলা, দায়িত্বহীনতা অপরাধে ১৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৪১ হাজার ১০০ টাকা জরিমান করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা রমজান মাসে বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সরকারের মূল্য তালিকার চাইতে যে কোন ধরনের জিনিসপত্র দাম বাড়িয়ে বিক্রি করলে মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে সাজা-শাস্তির ব্যবস্থা নেয়া হবে। নির্বাহী কর্মকর্তা মো. সাজিদুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন উপজেলার হাট- বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে করে কেউ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ অন্যান্য মালামাল বিক্রি করতে না পারে। উল্লেখ্য যে, এছাড়াও নিয়মিতভাবে বাজার মনিটরিং এর অংশ হিসেবে রমজান মাসে উপজেলার আশারকান্দি, রানীগঞ্জ, পাটলি, কলকলিয়া ও পৌরসভা, মীরপুর ইউনিয়নে, সৈয়দপুর-শাহাড়পারা ইউনিয়নের সৈয়দপুর বাজারে বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে মোট ৫৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনার করে ৬৪ প্রতিষ্ঠান/ব্যক্তিকে সর্বমোট ৩ লক্ষ ৭৪ হাজার টাকা আর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে।##