শালিখায় গৃহবধূ ধর্ষণের অভিযোগ থানায় মামলা, গ্রেপ্তার-২


শালিখায় গৃহবধূ ধর্ষণের অভিযোগ থানায় মামলা, গ্রেপ্তার-২
মাগুরার শালিখা থানায় গৃহবধূ ধর্ষনের অভিযোগে দুইজনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের এক গৃহবধু গত রবিবার সন্ধ্যায় থানায় এ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করেছে। একই সাথে ভিকটিমের মেডিকেল রিপোর্টের পরীক্ষার জন্য মাগুরা ২৫০ শষ্য বিশিষ্ট হাসপাতালে ও আসামী দ্বয়কে আদালতে প্রেরণ করেছে। মামলার বিবরণে জানা যায়, গত ১৪ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের এক গৃহবধুর প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘর থেকে বের হন। এ সময় একই গ্রামের মিঠুন বিশ্বাস (৩৭) ও গৌতম বিশ্বাস (৩৮) নামের পরিচিত দুই যুবক গৃহবধুকে ঝাপটে ধরে জোর পূর্বক ধর্ষণ করেন। এই ঘটনায় গৃহবধূ বলেন, ঘটনার পর তিনি তার স্বামীকে সমস্ত ঘটনা জানালে, তার স্বামী গ্রাম্য মাতুব্বরদের অবগতি করলে মাতুব্বরা সুষ্ট ন্যায় বিচারের আশ্বাস দেন। কিš‘, দুই দিন অতিবাহিত হলেও বিচার না পেয়ে ওই গৃহবধু বাধ্য হয়ে গত ১৬ই এপ্রিল রবিবার সন্ধ্যায় শালিখা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। শালিখা থানা পুলিশ অভিযোগ আমলে নিয়ে রবিবার মধ্যে রাতেই আসামী দ্বয়কে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করেছে। শালিখা থানা অফিসার ইনর্চাজ মোঃ মোশাররফ হোসেন বলেন, শালিখা থানা পুলিশ রবিবার রাতে ধর্ষণের অভিযোগে গৃহবধূর দায়ের করা মামলা গ্রহন করে অভিযুক্ত্য দুই জনকে ধনেশ্বরগাতী গ্রামের নিজ-নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এই বিষয় শালিখা থানায় একটি মামলা দায়ের হয়েছে।