তিতাসে সাংসদ সেলিমা আহমাদ মেরীর অর্থায়নে ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ


তিতাসে সাংসদ সেলিমা আহমাদ মেরীর অর্থায়নে ঈদ  বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
কুমিল্লার তিতাসে স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ মেরীর নিজস্ব অর্থায়নে অসহায় ও গরিব মানুষের মধ্যে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।১৮ ই এপ্রিল মঙ্গলবার দুপুরে কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরীর রাজনৈতিক কার্যালয় \"ফুলচাঁন\" ভবনে অসহায় ও গরিব মানুষের মধ্যে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী নিজস্ব অর্থায়নে অসহায় ও গরিব মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মধ্যে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী করেন।উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান, যুগ্ম-আহবায়ক হাজী নাছির উদ্দীন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো.সারওয়ার হোসেন বাবু,উপজেলা যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ,কলাকান্দি ইউনিয়নের মো.ইব্রাহিম সরকার, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ হাসান রিপন সিকদার,উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ শের-ই-আলম,কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সদস্য মো.নজরুল ইসলাম কাজল,উপজেলা শ্রমিক লীগ নেতা সাজ্জাদ হোসেন সিকদার,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ইউসুফ চিশতী, সাধারণ সম্পাদক ছাইদুর রহমান মেম্বার,জগতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু,সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কাইয়ুম, বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জিয়ারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের,উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কিরণ,আতাউর রহমান শানু,উপজেলা মহিলা আ.লীগ নেত্রী মোসামৎ হাসিনা মেম্বার,উপজেলা ছাত্র লীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সরকার,অন্তর সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।