নাটোরে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতাকর্মী
অনলাইন নিউজ ডেক্স
কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় নাটোরের বড় হরিশপুর ভেদরার বিলে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার(২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত আব্দুল জব্বারের চার বিঘার জমির পাকা বোরো ধান কেটে দেন।
এসময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী রিয়াজুল ইসলাম মাসুমের নেতৃত্বে প্রায় ৫০ জন যুবলীগের নেতাকর্মী ধান কাটা কাজে অংশগ্রহন করেন।
ধান কাটা কাজো অংশ নেন- সদর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফরিদুর রহমান মন্টু, সদর যুবলীগের সহ সম্পাদক মিজানুর রহমান মিঠুনসহ যুবলীগের নেকাকর্মীরা।
যুবলীগের নেতারা বলেন, চলতি মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিতে নেতাকর্মী সহজ তরুণ প্রজন্ন যুবলীগের আহবান জানান যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের আহবায়নে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেছি। আমরা বোরো মৌসুমে অসহায় ও গরীব কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি।