চাঁপাইনবাবগঞ্জে কোচিং সেন্টার বন্ধ করলেন জেলা প্রশাসন


চাঁপাইনবাবগঞ্জে কোচিং সেন্টার বন্ধ করলেন জেলা প্রশাসন
চলমান এসএসসি পরীক্ষার সময়ে সরকারের নির্দেশনা অমান্য করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে খুলে রাখা কোচিং সেন্টার গুলোতে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের নির্দেশনায় শুক্রবার সকালে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়। মোবাইল কোর্টের অভিযানে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর জানান, চাঁপাইনবাবগঞ্জ শহরসহ যেসব কোচিং সেন্টার পরিক্ষা চলাকালীন সময়ে খোলা রাখা হয়েছিলো, সেগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। এছাড়াও মালিক পক্ষকে সতর্ক করে দেওয়া হয় যাতে তারা পরীক্ষা চলাকালীন সময়ে কোন কোচিং সেন্টার পরিচালনা না করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান