শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করায় ৫ হাজার টাকা জরিমানা।


শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করায় ৫ হাজার টাকা জরিমানা।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করায় ১ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  গত কাল বুধবার (১০ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ডাইসার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।এ সময় সুস্বাদ নামের বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে তাছাড়া উৎপাদিত কেক, পাউরুটি, বিস্কুটের প্যাকেটে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীণের তারিখ সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করায় এবং খাদ্যে ঘনচিনি ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন, উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল।