কুষ্টিয়া মডেল থানা পুলিশ কর্তৃক জিআর পরোয়ানাভূক্ত ০৬(ছয়) জন আসামী গ্রেফতার


কুষ্টিয়া মডেল থানা পুলিশ কর্তৃক জিআর পরোয়ানাভূক্ত ০৬(ছয়) জন আসামী গ্রেফতার
বুধবার (১৭) মে, ২০২৩ ইং তারিখে মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় মোঃ শাহাদৎ হোসেন, অফিসার ইনচার্জ, কু্ষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়ার সহযোগিতায় এসআই(নিঃ)/মোঃ নজরুল ইসলাম, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া এএসআই(নিঃ)/মোঃ আসাদুল ইসলাম, মিলপাড়া পুলিশ ফাঁড়ী, কুষ্টিয়া, এএসআই(নিঃ)/মোঃ টিটুল রহমান, জগতি পুলিশ ক্যাম্প, কুষ্টিয়া এএসআই(নিঃ) মোঃ জিয়াউর রহমান, আলামপুর পুলিশ ক্যাম্প, কুষ্টিয়া, এএসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান, জগতি পুলিশ ক্যাম্প, কুষ্টিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় ০১টি সাজা জিআর, ০১টি সাজা সিআর ও ০৪টি জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার করেন। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি মোঃ শাহাদৎ হোসেন বলেন সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।