সিরাজদিখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।


সিরাজদিখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৮ মে) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদ প্রাঙ্গন স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফুল আলম তানভীর এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূইয়ার সঞ্চালনায় এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র, সিরাজদিখান থানার ওসি অপারেশন আখতারুজ্জামান প্রমুখ।