নাটোরে দিনব্যাপী গার্ল গাইডস এসোসিয়েশনের ওরিয়েন্টেশন
অনলাইন নিউজ ডেক্স
নাটোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারন বিষয়ক
দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ মে) বাংলাদেশ গার্ল
গাইডস এসোসিয়েশন নাটোর জেলা শাখার আয়োজনে নিজ সেমিনার কক্ষে এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা
অফিসার মোঃ গোলাম নবী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
শবনম আক্তার। সংগঠনের সভাপতি লুৎফুন নেছার সভাপতিত্বে স্বাগত বক্তব্য
রাখেন জেলা সদস্য ও গাইডার তাপসী ভট্টাচার্য। ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন রাজশাহী অঞ্চলের ট্রেনার তানজিমা বিনতে হান্নান।
এ বছর নাটোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন সহকারী শিক্ষিকা গন অংশ নেন যারা বিজ্ঞ হলদে পাখি হয়ে বিদ্যালয় গিয়ে দল গঠন করে কাজ করবে। এ ছাড়াও প্রধান শিক্ষক, জেলা গাইডারসহ মোট ৭৫ জন এই ওরিয়েন্টেশনে অংশগ্রহন করে।