ঝাউদিয়া ব্লাকলিষ্ট গ্যাং এর হামলায় উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এস, এস, সি পরিক্ষার্থী আহত


ঝাউদিয়া ব্লাকলিষ্ট গ্যাং এর হামলায় উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এস, এস, সি পরিক্ষার্থী আহত
৩১/৫/২০২৩ খ্রী তারিখে কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানার উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের তিন এস.এস.সি পরিক্ষার্থী শিক্ষার্থীর উপর হামলা করে, ইবি থানার ঝাউদিয়া এলাকায় সংগোঠীত কিশোর যারা (ব্লাকলিস্ট গ্যাং) হিসেবে এলাকায় পরিচিতো। ব্লাকলিস্ট গ্রুপের সদস্যরা ডেগার, চুরি ও লাঠি দিয়ে হাতিয়া রাখাল গাছি নামক স্থান হতে উজানগ্রাম মাধ্যমে বিদ্যালয়ের তিন এস. এস. সি শিক্ষার্থীদের অটোগাড়ি রাস্তায় বেরিকেট দিয়ে নামিয়ে, জোর পূর্বক গাড়ি থেকে নামিয়ে বেধরমার পিট সহ ছুরিঘাত করেন, অাহত শিক্ষার্থীরা হলো কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার গজনবীপুর গ্রামের মসলেমের ছেলে মোঃ মাকসুদুল রহমান(১৬)।রবিউল ইসলামের বড় ছেলে মিদুল ইসলাম(১৭) আব্দুর রশিদের ছেলে শিমুল(১৬)।এইদিকে শিমুল ও মিদুলের বুকে পিঠে চুরিঘাত ও লাঠি দিয়ে আঘাত করে। মাকসুদুল ইসলামের পায়ে গুরুত্বর আঘাতের ফলে কুষ্টিয়া সদর হসপিটাল ভর্তি হলে এক্সরা করে চিকিৎসকরা বলেন পায়ের হাড় শরে গেছে।এই বিষয় নিয়ে কুষ্টিয়া সদর হসপিটাল থেকে একটা পুলিশ কেস হয়। এইদিকে উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু বকর সিদ্দিক এর সাথে কথা বললে তিনি জানান আমি বিষয়টি শুনেছি যে আমার স্কুলের পরিক্ষার্থীদের উপর মারপিট ও ছুরিঘাত করছে কিছু কিশোরগ্যাং এর সদস্য যারা এলাকায় ব্লাকলিস্ট নামে চিহ্নিত আমরা অবশ্যই এর বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিবো।