তিতাসে আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত


তিতাসে আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসে আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।তিতাস উপজেলা আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১৯ জুন সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে বিএনপি-জামাতের নৈরাজ্যে ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম.রুহুল আমিন ও সন্মানিত অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.রৌশন আলী মাষ্টার।তিতাস উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.মহসীন ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল মতিন মুন্সী,সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন শিশির,সদস্য হাজী মো.নাছির উদ্দিন,শেখ ফরিদ প্রধান,কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো.সারওয়ার হোসেন বাবু,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.শের-ই- আলম,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন,কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন প্রমুখ।এছাড়া আরও বক্তব্য রাখেন তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ইউসুফ চিশতী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষারসহ জেলা ও উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।