নাটোরে আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


নাটোরে আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার(২৩ জুন) সকাল ১০ টার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কান্দিভিটুয়া এলাকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, এক মিনিটি নিরবতা পালন, দোয়া মাহফিল এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করা হয়। পরে সেখানে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আলী বাবলু, অ্যাডভোকেট মালেক শেখসহ নেতাকর্মীরা।