কলারোয়ায় নারী ইউপি সদস্যকে গণধর্ষণ।। মালয়েশিয়া প্রাবাসী গ্রেফতার


কলারোয়ায়  নারী ইউপি সদস্যকে গণধর্ষণ।।  মালয়েশিয়া প্রাবাসী গ্রেফতার
কলারোয়ার জয়নগরে এক নারী ইউপি সদস্যকে গণধর্ষণের অভিযোগে এক মালয়েশিয়া প্রাবাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো-উপজেলার নীলকন্ঠপুর গ্রামের সামাদ গাজীর ছেলে হোসেন গাজী (৪০)। ওই নারী সদস্য জানান-হোসেন গাজী ও তার সহযোগি একই গ্রামের মৃত রফিক গাজীর ছেলে সিদ্দিক জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। তিনি ন্যায় বিচারের পাওয়ার জন্য গত ৪ জুলাই-২৩ তারিখে সাতক্ষীরা আদালতে পিটিশন নং-৩৫৬/২৩ মামলা দায়ের করেন। মামলাটি আদালত কলারোয়া থানায় এজাহার হিসেবে গন্য করার আদেশ দেন। পরে থানা পুলিশ ওই আদেশ পেয়ে থানায় ৯(৩)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক গণধর্ষণ করার অপরাধে একটি মামলা রেকর্ড করেন। থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান-এক নারীকে গণধর্ষণের অভিযোগে হোসেন গাজী নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।