নাটোরে আইসসহ এক মাদক কারবারি গ্রেফতার


নাটোরে আইসসহ এক মাদক কারবারি গ্রেফতার
নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে ক্রিস্টাল মেথ আইস মাদকসহ মো. আবু সালেহ রিংকু (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(১০ জুলাই) দিনগত রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চার গ্রাম আইস মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. আবু সালেহ রিংকু (৩৯) লালপুর উপজেলার নওদাপাড়া গ্রামের সাজদার প্রামানিকের ছেলে। নাটোর ডিবি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা সোমবার রাত ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার একটি বাসায় অভিযান চালায়। এ সময় আবু সালেহ ওরফে রিংকুকে গ্রেফতার করা হয়। তান কাছে থেকে ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করা হয়। নাটোরে ক্রিস্টাল মেথ আইস নামের মাদক উদ্ধারের ঘটনা এটিই প্রথম। রিংকু একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন নাটোরের বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইস, ইয়াবাসহ নানান ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হবে।