নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যুবলীগ সভাপতি মোত্তালিব, সম্পাদক পায়েল।
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে মোত্তালিব হোসেন বাবরকে সভাপতি ও মাহাদী হাসান পায়েলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ জুলাই) রাতে ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।
এর আগে মঙ্গলবার বিকেলে প্রথম অধিবেশনে নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে মো. আনোয়ারুজ্জামান সাগরের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, সভাপতি খোদাদাদ খান পিটু প্রমুখ।