নাটোরে পলাতক আসামি গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
নাটোরে সাজাপ্রাপ্ত সরদার শোয়েব (৪৫)নামে এক পলাতক আসামিকে
গ্রেফতার করেছে র্যাব।
রোববার(১৬ জুলাই) দিনগত রাতে শহরের চকবৈদ্যনাথ গুড়পট্রি এলাকা থেকে তাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শোয়েব নওগাঁ জেলার আত্রাই থানার সাহেবগঞ্জ এলাকার রাফিউদৌলা খাজা মাষ্টারের ছেলে।
নাটোর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল গতকাল রোববার রাতে শহরের চকবৈদ্যনাথ গুড়পট্রি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সরদার শোয়েবকে থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, আসামী সরদার শোয়েব একজন এনআই এ্যক্টের একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত উক্ত মামলায় আসামী সরদার শোয়েবকে এক বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। গ্রেফতারকৃত পলাতক সাজা ওয়ারেন্টভূক্ত আসামী সরদার শোয়েব (৪৫) কে নওগাঁ জেলার আত্রাই থানায় হস্তান্তর করা হয়েছে।