বিএনপি নেতা কবিরকে তুলে নেওয়ার অভিযোগ
অনলাইন নিউজ ডেক্স
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়াকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রিজভী এ অভিযোগ করেন। তাকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
রিজভী জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে উত্তরার বিনস অ্যান্ড এরোমা থেকে সাদা পোশাকধারী পুলিশ কবির আহমেদ ভুইয়াকে তুলে নিয়ে যায়। তাকে সকালে তুলে নিয়ে গেলেও এখনও স্বীকার করছে না বা তার কোনো হদিস দিচ্ছে না। তার পরিবার ও দল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।
রিজভী দাবি করেন, কবির আহমেদ ভুইয়াকে সাদা পোশাকধারী পুলিশই তুলে নিয়ে গেছে। অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।