শালিখায় ইউসিবি উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা
আনিছুর রহমান, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
মাগুরার শালিখায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আড়পাড়া শাখার উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই (বৃহস্পতিবার) বিকালে শালিখা উপজেলা সদর আড়পাড়া শাখা প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন, একেএম ওয়াহিদুল ইসলাম ইউ সি বি ব্যাংক শালিখা আড়পাড়া শাখা ব্যবস্থাপক ৷এতে প্রধান অতিথি হিসাবে কৃষকদের সাথে মতবিনিময় করেন, মোঃ মাহফুজ কামাল ফাস্ট এসিষ্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট হেড এগ্রি ক্রেডিট ৷ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আরিফুজ্জামান এক্সিকিউটিড অফিসার ও সহব্যবস্থাপক, মোঃ আব্দুল্লাহ আল মামুন সাগর ফ্লিড অফিসার এগ্রো, সিএসআর প্রজেক্ট৷ এসময় ৫০ জন কৃষি উদ্যোক্তাদের সাথে কৃষি ঋণ, মৎস্য ঋণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়৷