শ্রীপুরে ৩ কেজি গাঁজাসহ আটক ১


শ্রীপুরে ৩ কেজি গাঁজাসহ আটক ১
মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরা\'র শ্রীপুর থানার এসআই (নিঃ) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ২৪ জুলাই রাত ৮.৩০ টার সময় মাগুরা জেলার শ্রীপুর থানাধীন নাকোল ইউনিয়নের মাঝাইল মান্দারতলা গ্রামের ওপায়দা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে কুষ্টিয়া টু বরিশালগামী ইমন পরিবহণ থেকে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার দক্ষিণ কাটদাও গ্রামের আমিনউদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (৪২) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাগুরার শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা দায়ের করা হয়।