নাটোরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
অনলাইন নিউজ ডেক্স
আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ ও সমাবেশ করেছে যুবলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠন।
রোববার(৩০) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ড চত্ত্বর থেকে নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে চলছে। আমি সংসদ সদস্য নির্বাচন হবার পর থেকে এ নাটোরের মাটিতে বিএনপি-জামায়াত কোনো সন্ত্রাসী কর্মকান্ড করতে পারেনি। বাংলাদেশকে আবারো বিএনপি জঙ্গি রাষ্ট্র পরিণিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ যখন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তখন তারা আন্দোলন ও সংগ্রামের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। তাদের এ বাংলার মাটিতে আর কোনো সন্ত্রাস করতে দেয়া হবে না।
সমাবেশে বক্তব্যে রাখেন- নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
