নাটোরে চালের ড্রামের মিলল ২০ কেজি গাঁজা !
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের গুরুদাসপুরে চালের ড্রামে ২০ কেজি গাঁজাসহ লুৎফর রহমান (৪৬) নামে মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৩ আগস্ট) বিকেলে গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রাম থেকে ওই মাদক কারবারিকে আটক করে পুলিশ।
আটক লুৎফর রহমান (৪৬) গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল মতিন ও এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামে ওই মাদক কারবারির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ঘরে রাখা চালের ড্রামের ভিতর থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭/৮ লাখ টাকা।
নাটোর ডিবি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, মাদক কারবারি লুৎফর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।