সর্বদলীয় সরকারব্যবস্থা: রাষ্ট্রপতির কাছে আইনজীবীর আবেদন


সর্বদলীয় সরকারব্যবস্থা: রাষ্ট্রপতির কাছে আইনজীবীর আবেদন
আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য সর্বদলীয় সরকারব্যবস্থা গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। সোমবার রাষ্ট্রপতি বরাবর ডাকযোগে আবেদনপত্র পাঠিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান। সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার্থে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। আবেদনে বলা হয়েছে, প্রতিটি নির্বাচনের মুহূর্তে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে মতবিরোধ, সংঘর্ষ, রাস্তাঘাট অবরোধের কারণে দেশের সাধারণ জনগণ চরমভাবে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছে। অপর দিকে দেশের তরুণ সমাজ সরকার ও বিরোধী দলগুলোর কর্মকাণ্ডে চরমভাবে হতাশ। এজন্য দেশের মেধাবী তরুণ সমাজ প্রতিনিয়ত দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং যাওয়ার চেষ্টা করছে। ‘তত্ত্বাবধায়ক সরকার’ কোনো স্বীকৃত ব্যবস্থা নয় উল্লেখ করে আবেদনে আরও বলা হয়, বিশ্বের দু-একটি দেশ ছাড়া কোথাও এই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নেই। মূলত এই রাজনৈতিক সমাজব্যবস্থায় শিশু ও পাগল ব্যতীত কেউ নিরপেক্ষ নয়। এ অবস্থায় ‘তত্ত্বাবধায়ক সরকার’-এর আলোচনা ও সমালোচনা পরিত্যাগ করে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই নির্বাচনকালীন ‘সর্বদলীয় সরকার’ গঠন করতে হবে। নির্বাচনের জন্য ‘সর্বদলীয় সরকার’ গঠন করলে সুষ্ঠু নির্বাচন নিয়ে তেমন কোনো সংশয় থাকবে না।