আত্রাইয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


আত্রাইয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নওগাঁ র আত্রাইয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা বি এন পি এবং অংঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যগে( ১৮ আগস্ট) বৃহস্পতিবার বেলা ১২টায় দলীয় কার্যালয় চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা বি এন পির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বি এন পি র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃরেজাউল ইসলাম রেজু। উপস্থিত ছিলেন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।