লফস এর আয়োজনে শিশু অধিকার পরিস্থিতির উন্নতিতে জাতীয় পর্যায়ে UPR-এর প্রভাব বিষয়ক এফজিডি অনুষ্ঠিত


লফস এর আয়োজনে শিশু অধিকার পরিস্থিতির উন্নতিতে জাতীয় পর্যায়ে UPR-এর প্রভাব বিষয়ক এফজিডি অনুষ্ঠিত
১৭ আগস্ট বৃহস্পতিবার বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে আইন ও সালিশ কেন্দ্র এর এর সহযোগিতায় রানীবাজারস্থ এসকে ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে Impact of UPR at the national Level in Improving Child Rights Situation বিষয়ে এফজিডি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন লুবনা ইয়াসমিন, কনসালটেন্ট, আইন ও সালিশ কেন্দ্র। ফোকাল গ্রুপ ডিসকাশন (এফজিডি) কর্মসূচিতে অংশ নিয়ে আলোচনা করেন শবনম শিরিন, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহী, আজিজুর রহমান, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, রাজশাহী সিটি কর্পোরেশন, মোঃ গোলাম মোস্তফা, এএসআই, বোয়ালিয়া থানা, রাজশাহী, শাহানাজ পারভীন, নির্বাহী পরিচালক, লফস, মোঃ সাইদুল ইসলাম, ডিপুটি ম্যানেজার, ব্রাক, রাজশাহী, জান্নাতুল মাওয়া, রিপোর্টার, দৈনিক নতুন প্রভাত ও ধুমকেতু নিউজ, মোঃ আব্দুস সালাম, মোঃ মাহামুদ, শিক্ষক, রানীবাজার হাফিজিয়া মাদ্রাসা, মোঃ সেকেন্দার হোসেন, প্রধান শিক্ষক, পিনাকল স্টাডি হোম, শিক্ষার্থী প্রতিমা চক্রবর্তী ও মেহেদি হাসান। Impact of UPR at the national Level in Improving Child Rights Situation বিষয়ে এফজিডি কর্মসূচিতে বর্তমান শিশু পরিস্থিতি, বাল্য বিবাহ, শিশু শ্রম বিষয়ে আলোচনা হয়।