চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় মদ সহ গ্রেফতার ১


চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় মদ সহ গ্রেফতার ১
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহী এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক ২৬ আগস্ট রবিবার দিবাগত আনুমানিক রাত ২১:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চৌধুরীটোলা গ্রামস্থ জনৈক আজু পিতা-জাফর আলম এর পাঁকা বাড়ীর দক্ষিন পার্শ্বে ধৃত আসামী মোছাঃ শাহানা (৪০), স্বামী মৃত দুলু মন্ডল এর বসত বাড়ীতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে ঘরের মেঝেতে বিশেষ কায়দায় ছিদ্র বানিয়ে গোপন কক্ষে লুকানো অবস্থায় (ক) ১৪২ (একশত বিয়াল্লিশ) বোতল (৪৯ লিটার ৭০০ মিঃ লিঃ) বোতল জাত দেশীয় মদ সহ আসামী ১। মোছাঃ শাহানা খাতুন (৪০), স্বামী-মৃত দুলু মন্ডল, সাং-চৌধুরী টোলা, থানা ও জেলা-চাঁপাইনাববগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করে। উল্লেখ্য, বোতল জাত চোলাই মদ বেচাকেনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তী তার বাসা তল্লাশী করলে ঘরের পাকা মেঝেতে বিশেষ কায়দায় বানানো একটি গোপন কক্ষ পাওয়া যায়। সে কক্ষ থেকে বিপুল পরিমাণ বোতল জাত দেশীয় মদ আটক করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে এই কক্ষে মজুদ করে তা মাদকসেবীদের কাছে বিক্রয় করা হতো। উল্লেখ্য, তার নামে পূর্বে আরও একটি মাদক মামলা রয়েছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় আবারো একটি মামলা রুজু করা হয়েছে।