নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা।


নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগষ্ট) উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম, নওগাঁ জেলা পরিষদ সদস্য আজাহারুল ইসলাম বুলু, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ ইকবাল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার (অতিরিক্ত) আমেনা বেগম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স কর্মকর্তা তমা চৌধুরী, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুল হক, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নাঈম, রসুলপুর ইউপির চেয়ারম্যান মোত্তালেব হোসেন বাবর, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও উপজেলার মাসিক সমন্বয় সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সভা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।