তত্ত্ববোয়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না-দুলু
অনলাইন নিউজ ডেক্স
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তত্ত্ববোয়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। যে নির্বাচনে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া অংশ গ্রহন করতে পারবে। বাংলাদেশের জনগণ অংশ গ্রহন করতে পারবে সে নির্বাচন হবে।
শুক্রবার(১ সেপ্টেম্বর) দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
রুহুল কুদ্দুস দুলু বলেন, আগামী দিনে ভোট হবে নিরোপক্ষ সরকার, তত্ত্ববোয়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের অধীন নির্বাচন হবে। যে নির্বাচনে বাংলাদেশের সকল মানুষ অংশগ্রহণ করতে পারবে। যে ভোটে মানুষ ধানের শীষে ভোট দিতে পারবে। গুন্ডা বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের তাড়াবেন তা হবে না।
বিএনপি এ নেতা আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রেখে যাওয়া রাজনীতি ও দর্শন নিয়ে চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতিতে আসার পর থেকে গণতন্ত্রের জন্য লড়াই- সংগ্রাম করছেন। এই লড়াই-সংগ্রামের মধ্যে দিয়ে তিনি গণতন্ত্র পুনঃরুদ্ধার করেছেন। এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই তিনি দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা নিয়ে তিনবার প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধীদলীয় নেত্রী হয়েছেন।
নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু
সভাপতিত্বে বক্তব্যে রাখেন- সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হক, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
