হরিণাকুণ্ডুতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
অনলাইন নিউজ ডেক্স
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলার আদর্শ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মনজুর রাশেদ। আরও উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব হাসান মাহমুদ ইমাম,ইউনিয়নের বিভিন্ন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।