হরিণাকুণ্ডুতে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র চালু
অনলাইন নিউজ ডেক্স
বিষমুক্ত সেফ ফুড বিক্রয়ের জন্য ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভাধীন পার্বতীপুর বাজারে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। কৃষিতে পানি ব্যাবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় রবিবার পড়ন্ত বিকালে এই নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়। এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়,জাপান অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের কারিগরি সহযোগিতায়, হরিণাকুণ্ডু পৌরসভার সার্বিক তত্তাবধানে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র চালু করা হয়।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জেলার মরমীকবি লালন ও বিপ্লবী বাঘাযতীন এর জনপদের অঞ্চল পার্বতীপুর বাজারে স্থাপন করা হয় নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র। বিষমুক্ত সেফ ফুড কেন্দ্রে এসময়ে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু পৌর মেয়র ফারুক হোসেন, এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক বাংলাদেশের এরিয়া ম্যানেজার, পৌর কাউন্সিলর, সহকারী প্রকৌশলী (সিভিল), জনপ্রতিনিধি,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ, সহ আরও অনেকেই। খোঁজ নিয়ে যানাযায় কীটনাশকমুক্ত শাক সবজি ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রিয় করতে এই সেফ ফুড কর্ণারটি চালু করা হয়।
