নাটোরে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণের উদ্বোধন
অনলাইন নিউজ ডেক্স
নাটোরে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে নাটোর রানী ভবানীর রাজবাড়িরস্থ শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের উদ্ধোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি।
ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় সেবাইতদের সামাজিক মূল্যবোধ, গবাদি পশুপালন এবং কৃষি ও বনায়ন বিষয়ের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাজশাহী বিভাগীয় জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং হীরা বাংলা\'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড.প্রসাদ কুমার তালুকদার, অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক প্রমুখ।
প্রশিক্ষণে ৯ দিনে তিন দফায় ২৫ জন করে মোট ৭৫ জন পুরোহিত এবং সেবাইত অংশগ্রহণ করবেন।