ফের মনোনয়ন পেলেন অসীম কুমার উকিল, কেন্দুয়ায় আনন্দ মিছিল
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল ।
রোববার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে নেত্রকোনা -৩ (কেন্দুয়া - আটপাড়া ) আসন থেকে ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে অসীম কুমার উকিলকে মনোনয়ন দিল আওয়ামী লীগ।
উল্লেখ্য, কেন্দুয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন ১টি পৌরসভা, আটপাড়া উপজেলার ৭ টি ইউনিয়ন নিয়ে নেত্রকোনা -৩ আসন গঠিত।
অসীম কুমার উকিল ফের মনোনয়ন পাওয়ায় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা রবিবার সন্ধ্যার পর পৌর সদরে আনন্দ মিছিল করে।
ঘোষিত তফশিল অনুসারে মনোনয়ন বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।
