কুষ্টিয়া-৩ (সদর) আসনে নিরপেক্ষ নির্বাচন হলে দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি!
অনলাইন নিউজ ডেক্স
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই কুষ্টিয়া-৩ (সদর) আসনে দুইবারের সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এবারও নৌকা প্রতীক নিয়ে লড়বেন । গত নির্বাচনে সবকটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেন। তবে এইবার সবক’টি আসনেই মনোনয়নবঞ্চিত একাধিক আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
ফলে এ নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থীদের সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। হবে হাড্ডাহাড্ডি লড়াই। আর এ নিয়ে পছন্দের প্রার্থী নির্বাচনে বিপাকে পড়তে হচ্ছে সচেতন ভোটারদের। এসব বিষয় নিয়ে সর্বত্র চলছে নানা আলোচনা। তাই নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলগুলো নিজেদের ঘর গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছে। ফলে পুরো জেলাজুড়ে নির্বাচনী আমেজের সৃষ্টি হয়েছে। প্রার্থীর কর্মী-সমর্থকরা ভোটারদের সমর্থন আদায়ে বিভিন্ন মহলে ধরনা দিয়ে বেড়াচ্ছেন। ইতোমধ্যেই জনসাধারণের মাঝে শুরু হয়েছে গত নির্বাচনে জয়ী হওয়া এমপিদের নানা কার্যক্রমের চুলচেরা বিশ্লেষণ। ফলে নির্বাচনী উত্তাপ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কুষ্টিয়া পৌরসভার মেয়রের পুত্র পারভেজ আনোয়ার (তনু) ।নির্বাচনে একাধিক প্রার্থী থাকলেও এ দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে স্থানীয়দের অভিমত।
মাহবুবউল আলম হানিফ (এম .পি) সমর্থকদের দাবি, পর পর দুবার নির্বাচিত হওয়ার পর এক যুগের বেশি সময় ধরে অসমাপ্ত থাকা সেতু ও বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক সড়ক নির্মাণ করেছেন তিনি। তার আমলেই এ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে এলাকায় তার জনপ্রিয়তা বেড়েছে। তা ছাড়া স্থানীয়দের সুখে দুঃখে সবসময় তাদের পাশে ছিলেন । ফলে নির্বাচনে তিনি জয়লাভ করবেন বলে তার সমর্থকরা দাবি করছেন।
আর স্বতন্ত্র প্রার্থী কুষ্টিয়া পৌরসভার মেয়রের পুত্র পারভেজ আনোয়ার (তনু) সমর্থকদের দাবি, এলাকায় বেশ জনপ্রিয়তা রয়েছে। ইতোমধ্যে কুষ্টিয়ার গণমানুষের মনের মাঝে জায়গা করে নিয়েছেন। বহুমুখী মানবিক ও সেবামূলক কাজ করে তিনি সবার কাছে পরিচিতি পেয়েছেন। নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার (তনু) জয়লাভ করার সম্ভাবনা রয়েছে।
