মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।
মোঃ সাহিদুল ইসলাম নয়ন, জেলা প্রতিনিধি মাগুরা
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মাগুরায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কূমসুচি গ্রহণ করে। জেলা প্রশাসন আয়োজিত কর্মসুচির মধ্যে ছিল প্রত্যুষে কালেক্টরেট ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সুর্যোদয়ের সাথেসাথে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, সকাল ৮ টায় স্থানীয় আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা প্রশাসক আবু নাসের বেগ কতৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সদস্যদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে সালাম গ্রহন, সকাল ১১ টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, জাতির শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় সকল মসজিদে বাদ জোহর মোনাজাত এবং সুবিধামত সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রর্থনা, বিকেল ৩ টায় সরকারি শিশু পরিবারে মহিলাদের মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান, বিকেল ৪ টায় স্থানীয় আছাদুজ্জামান স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা ৬ টায় আছাদুজ্জামান মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে সকাল ৭ টায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্প মালা অর্পণ করেন মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু ও মাগুরা ১ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান, মাগুরা ২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড: বীরেন শিকদার সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সংগঠন। এছাড়াও জেলা বিএনপির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন এ্যাড: শাহাদ হাসান টগর, এ্যাড: মিজানুর রহমান, বিএন পি নেতা সৈয়দ রফিকুল ইসলাম সহ নেতা কর্মীরা। জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীরাও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমালা অর্পণ করেন।
