নাটোরে ৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ


নাটোরে ৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
নাটোরে চারটি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার(১৮ ডিসেম্বম) নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ৩২ প্রার্থীদের হাতে এসব প্রতীক তুলে দেন। এসময় নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি যথাযথ ভাবে পালনে অনুরোধ জানান তিনি। নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে মোট ৯জন প্রার্থী রয়েছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মোঃ শহিদুল ইসলাম বকুল (নৌকা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মোঃ ইব্রাহিম খলিল (হাতুড়ি), জাতীয় পার্টির মোঃ আশিক হোসেন (লাঙল), জাসদ মোঃ মোয়াজ্জেম হোসেন (মশাল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ লিয়াকত আলী (একতারা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আবুল কালাম (ঈগল), কাজল রায় (ঢেঁকি), মোঃ জামাল উদ্দীন ফারুক (ট্রাক) এবং মোঃ রমজান আলী সরকার (কাঁচি)। নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে মোট ৫ প্রার্থী রয়েছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুল (নৌকা), জাতীয় পার্টির ড. মোঃ নুরন্নবী মৃধা (লাঙল), জাসদ’র মোঃ শরিফুল ইসলাম (মশাল), বাংলাদেশ কংগ্রেস’র মোহাম্মদ বজলুর রশিদ (ডাব) এবং স্বতন্ত্র আহাদ আলী সরকার (ট্রাক)। নাটোর-৩ ( সিংড়া) আসনে মোট ৯প্রার্থী রয়েছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (নৌকা), জাতীয় পার্টির মোঃ আনিসুর রহমান (লাঙল), তৃণমূল বিএনপি’র মোঃ আবুল কালাম আজাদ (সোনালী আঁশ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মোঃ মিজানুর রহমান মিজান (হাতুড়ী), বাংলাদেশ তরীকত ফেডারেশনের মোঃ আলতাফ হোসেন (ফুলের মালা), বিকল্প ধারা বাংলাদেশ’র মোঃ আনোয়ার হোসেন (কুলা),বাংলাদেশ কংগ্রেস’র মোঃ আমিরুল ইসলাম (ডাব), স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম (ঈগল) এবং মোঃ আব্দুল্লাহ আল মামুন (ট্রাক)। নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে মোট ৯ প্রার্থী রয়েছেন। প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী (নৌকা), জাতীয় পার্টির মোঃ আলাউদ্দিন মৃধা (লাঙল), তৃণমূল বিএনপি’র মোঃ আব্দুল খালেক সরকার (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস’র শান্তি রিবারু (ডাব), বিএনএম’র গাজী আবু সায়েম রতন (নোঙর), জাতীয় পার্টি-জেপি’র এস এম সেলিম রেজা (বাই সাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস (ট্রাক), মোঃ জাহিদুল ইসলাম (ঈগল) ও সুজন আহম্মেদ (দোলনা)।